২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে আবার সক্রিয় হচ্ছেন ব্যারিস্টার হাসনাত

বিএনপির স্থায়ী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকার প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত দীর্ঘদিন নিশ্চুপ থাকার পর রাজনীতিতে আবার সক্রিয় হতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বুধবার বিকেলে তিনি লালবাগের আজিমপুর সমাজ কল্যাণ কেন্দ্রে এক ইফতার পার্টিতে পুরনো ঢাকার প্রবীণদেরসহ সবাইকে এক প্ল¬াটফর্মে সমবেত হওয়ার আহবান জানান।

হাসনাত লালবাগের কবরস্থানের কবর ভেঙ্গে সড়ক নির্মাণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটা যে বা যারা করেছেন, তারা পুরনো ঢাকার মানুষকে অপমান করেছেন। আজিমপুর কবরস্থানের ওপর দিয়ে কাউকে সড়ক নির্মাণ করতে দেয়া হবে না।’

লালবাগের ৬২ নং ওয়ার্ডে এই ইফতার পার্টির আয়োজক ছিলেন স্থানীয় ওয়ার্ড কমিশনার মীর আলী আশরাফ। সিটি করপোরেশন কমিশনার নির্বাচনে তিনি চারদলীয় জোটের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। ইফতার অনুষ্ঠানে উপস্থিত বিএনপির পুরনো নেতা--কর্মীরা ব্যারিস্টার হাসনাতের বক্তব্যে উৎসাহিত হয়েছেন বলে জানা গেছে।

সাবেক মেয়র ব্যারিস্টার হাসনাত লালবাগবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, লালবাগের গৌরব ফিরিয়ে আনতে হবে। এখান থেকে নির্বাচিত প্রতিনিধি একসময় মন্ত্রী ও মেয়র হতেন। আজ এখান থেকে সন্ত্রাসী -- গডফাদার হয়। আগামীতে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

ইফতার পার্টিতে স্থানীয় সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু বিরোধী বিএনপির নেতা--কর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ওয়ার্ড নেতারা অংশ নেন।