প্রধানমন্ত্রীর ৭ মিনিটের গাজীপুর সফর
সাত মিনিটের ঝড়ো সফরে এসে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী।
সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ৫২ হাজার ৯০০ বর্গফুটের ওপর এই কেন্দ্র নির্মাণ করা হবে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার দুপুর একটা বাজার ২ মিনিট আগে কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসে পৌঁছান। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মোনাজাত শেষে তিনি ক্যাম্পাসে একটি বিদেশী খেজুর গাছের চারা রোপন করেন। পরে বারির মহাপরিচালক ড. এম শাহাদাত হোসাইন প্রকল্পের উদ্দেশ্য, ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। ১টা ০৫ মিনিটের মাথায় তিনি ঢাকার পথ ধরেন।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার (অবঃ) আসম হান্নান শাহ, অধ্যাপক এএম মান্নান, সাংসদ ফজলুল হক মিলন উপস্থিত ছিলেন।
