তারেকের ‘কঠোর’ বক্তব্যে বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া
রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একদিকে যখন দুই প্রধান দলের মধ্যে সংলাপ চলছে, তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ‘কঠোর’ বক্তব্যে দলের ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকে খুশি, আবার কেউ কেউ বলছেন- ‘শেষ মুহূর্তে এরকম পর্যায়ের নেতার মুখে শক্ত কথা ভাল মনে হয় না।’ অবশ্য তারেক রহমানের বক্তব্য যাদের অপছন্দ হয়েছে তাদের কেউই মুখ খুলতে রাজী হননি।
সোমবার জাতীয়তাবাদী ছাত্রদল ও মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার পার্টিতে তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন শক্ত ভাষায়। সমালোচনা করেছেন তার ৫ বছরের শাসনামলেরও। দলের নেতা--কর্মীদের পাল্টা প্রস্তুতিও নিতে বলেছেন তিনি।
বিএনপির একাধিক সিনিয়র নেতা তারেক রহমানের এরকম বক্তব্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা মনে করেন, নেতৃত্বের এরকম পর্যায় থেকে এমনভাবে কথা বলা ভাল, যাতে সমালোচনা কম হয়। অনেক সময় কৌশল হিসেবে কটু কথাগুলো ছোট--খাটো নেতাদের দিয়ে বলানোই বুদ্ধিমানের কাজ। তবে ওই সিনিয়র নেতারা তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে অভিহিত করে জানান, তার সাম্প্রতিক দুটি বক্তব্যের কোনোটিই ভাল হয়নি।
দলের অনেক নেতা অবশ্য তারেকের ওই বক্তব্যে খুশি হয়েছেন।
বিএনপির সহ--সভাপতি ও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমূল হুদা নফহবংি২৪.পড়স কে বলেন, তারেক রহমান কোনো খারাপ মন্তব্য করেননি। জনগণের মনের কথাই বলেছেন। একজন সাবেক প্রধানমন্ত্রী যেভাবে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে কথা বলেন, তার প্রতিবাদ জানানো কী দোষ কিংবা আইন বহির্ভূত? আমি মনে করি দেশের জনগণ অতীতে যেমন ভোটের মাধ্যমে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে, আগামীতেও তা--ই দেবে।
যুব দলের সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বরকত উল্লাহ বুলু নফহবংি২৪.পড়স কে বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সঠিকভাবে সত্য কথা তুলে ধরেছেন। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার বিএনপি এদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এই দলের বিরুদ্ধে নৌকার বৈঠা-লাঠি নিয়ে আসার হুমকি দেবেন, আর আমরা চুপ করে বসে থাকবো- তা হতে পারে না।’
উল্লেখ্য, ঈদের পর বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এ পর্যায়ে দলের কর্মীদের সংগঠিত করে মাঠে উপস্থিত রাখা ও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিতে বলা হয়েছে।
