হাসিনার ভাষণে ২৬টি প্রস্তাবের প্রথম পাঁচ
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গুরুত্ব আরোপিত ২৬টি বিষয়ের মধ্যে প্রথম পাঁচটি হলো-
¡ চাল-ডাল তেল-লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং বাজার তদারকি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা;
¡ এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি সহনশীল পর্যায়ে আনা এবং জলবিদ্যুত প্রকল্প, পারমানবিক বিদ্যুত কেন্দ্র, সৌর বিদ্যুত প্রকল্প এবং বায়ু বিদ্যুত প্রকল্প স্থাপনের মাধ্যমে বিদ্যুত উৎপাদন নিশ্চিত করা;
¡ এলিভেটেড রাস্তা, পূর্ব-পশ্চিমমুখী রাস্তা এবং রিং রোড নির্মাণ করে ঢাকার যানজট নিয়ন্ত্রণ;
¡ জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধ, সন্ত্রাসী ও তাদের গডফাদারদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার এবং সন্ত্রাসীদের রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা বন্ধ; এবং
¡ রাষ্ট্র ও সমাজের সকল স্তর থেকে দুর্নীতি উচ্ছেদ, দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ আত্মসাত করা অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা।
