২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ শুরু হবে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার পরিবর্তে সাতটায়

তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রস্তাব নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং সরকারের পক্ষে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার মধ্যে চলমান সংলাপের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সংলাপ ৮ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে সাতটার পরিবর্তে একই দিন সন্ধ্যা সাতটায় জাতীয় সংসদ ভবনের পূর্বনির্ধারিত স্থানে শুরু হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের উপ--দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়।