প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ যাচ্ছেন,উদ্বোধন করবেন কাঞ্চন সেতু
রুপগঞ্জ থানার কাঞ্চনে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত কাঞ্চন সেতুর উদ্বোধন করতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার নারায়ণগঞ্জ আসছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, কাঞ্চন সেতুর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ডেমরা--তারাবো সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেখানে ডেমরা ঘাট এলাকায় এক সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্যও রাখবেন।
পরে তিনি নারায়ণগঞ্জের হাজিগঞ্জে গুদারাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর বন্দর--নারায়ণগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেখানেও তিনি এক সমাবেশে বক্তব্য রাখেন।
এদিকে নির্বাচনের আগে তড়িঘড়ি করে শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ বিগত সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে এক জনসভায় শীতলক্ষ্যা সেতু ও শিশুপার্ক নির্মাণসহ বেশ কিছু উন্নয়ন পকল্প বাস্তবায়নের প্রতিশ্র“তি দিয়েছিলেন। কিন্তু জোট সরকারের বিগত পাঁচ বছরে এর কোনটিই বাস্তবায়িত হয়নি। আর এখন নির্বাচনের আগে সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার উদ্যোগকে সকলেই রাজনৈতিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। জনগণের সামনে প্রতিশ্র“তির মূলা ঝুলিয়ে রেখে তারা আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। তাদের দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি আগের যে কোন সরকারের চেয়ে বেশি, রীতিমতো রেকর্ড সৃষ্টি করেছে।
জেলা যুবলীগ আহ্বায়ক আব্দুল কাদিরও একই মন্তব্য করেছেন।
তবে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. তৈমুর আলম খন্দকার দাবি করেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তারা প্রতিশ্র“তি অনুযায়ী কাজ করছেন। তার প্রমাণ রুপগঞ্জে ৭৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত কাঞ্চন সেতু।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার বিভিন্ন আসন থেকে মনোনয়ন প্রত্যাশীদের পক্ষ নিয়ে নেতা--কর্মীরাও দ্বিধা--বিভক্ত হয়ে পড়েছেন। এ সব গ্র“পের নেতা--কর্মীরা নিজ নিজ উদ্যেগে নারায়ণগঞ্জ ও ডেমরা এলাকায় ইতিমধ্যে সহাস্রাধিক তোড়ণ নির্মাণ করেছেন।
পুলিশ সুপার সাহাব উদ্দিন খান জানান, প্রধানমন্ত্রীর সমাবেশস্থলসহ অনান্য অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করতে আইন--শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্যদের আনা হয়েছে।
