২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার টুঙ্গিপাড়া সফর স্থগিত

বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের টুঙ্গিপাড়া সফর কর্মসূচি স্থগিত করা হয়েছে। একদিনের সফরে তাঁর টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 11:04 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় সংসদ ভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার মধ্যে অনুষ্ঠেয় সংলাপের কারণে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

তবে বুধবার রাতে আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে।