প্রশাসনের যুগ্ম--সচিব ও উপ--সচিব পদে রদবদল
প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছয়জন যুগ্ম--সচিবকে রদবদল ও তিনজন উপ--সচিবকে ওএসডি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে বুধবার এই আদেশ জারি করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম--সচিব মুহম্মদ আবুল কাসেমকে স্থানীয় সরকার বিভাগে, ওএসডি যুগ্ম--সচিব রেজাউল কাদেরকে শহরের কর্মজীবি শিশুদের জন্য মৌলিক শিক্ষা মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্পের পরিচালক হিসেবে, ওএসডি যুগ্ম--সচিব ফিরোজা বেগমকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে, ওএসডি যুগ্ম--সচিব আ ল ম আব্দুর রহমানকে সিপিডি অনুবিভাগে এবং ওএসডি যুগ্ম--সচিব সাঈদুর রহমানকে শৃঙ্খলা ও আইন অনুবিভাগে বদলী করা হয়েছে।
এছাড়া যে তিনজন উপ--সচিবকে ওএসডি করা হয়েছে, তারা বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ওই কর্মকর্তারা হলেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুল ইসলাম ও জাবেদ আহম্মেদ এবং লালমনিরহাট জেলা পরিষদের সচিব মো. কফিল উদ্দিন।
