২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাডার বহির্ভূত ৪৩ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি

মেয়াদের শেষ পর্যায়ে এসে ক্যাডার বহির্ভুত ৪৩ জন প্রশাসনিক কমর্কতা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) একযোগে সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার ৪৩ জন কমকর্তার এই পদোন্নতির আদেশ জারি করা হয়।

নতুন পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব সহকারী সচিবকে ক্ষমতা হস্তান্তরের আগেই মাঠ প্রশাসনে নিয়োগ দেওয়া হবে।

সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ওইসব প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা হলেন, আইন মন্ত্রণালয়ের নমিতা দত্ত, আব্দুল মবিন, কাজী নুরুল হোসেন, শিল্প মন্ত্রণালয়ের নৃপেন্দ চন্দ্র চক্রবর্তী, আক্কাস আলী মিয়া, শেখ মনির আহমদ, হাফিজুর রহমান, পতিত পাবন দেবনাথ, অর্থ বিভাগের মমতাজ আহম্মেদ, আব্দুল মজিদ খান, আলী হোসেন, আফরোজা খানম, সুফিয়া রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নুরুল আমীন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের বোরহান উদ্দিন আহম্মেদ চৌধুরী, আজিজুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ হানিফ, হাফিজ আহম্মেদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের খিরদিশ চন্দ্র সাহা রায়, শিক্ষা মন্ত্রণালয়ের ফজলুল হক, মমিনউল¬াহ, গোলাম মোস্তফা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নুরুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আব্দুর রাজ্জাক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এসএম অলিউল¬্যা, সংস্থাপন মন্ত্রণালয়ের মমতাজউদ্দিন তালুকদার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এ কে এম হেসামউদ্দিন, পরিকল্পনা বিভাগের আবুল খায়ের, বেগম কামরুন্নাহার, মজিবুর রহমান, মমতাজউদ্দিন ও আখলাসুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মঞ্জুরুল হক, পরিসংখ্যান বিভাগের আজিজুল হক, যোগাযোগ মন্ত্রণালয়ের কিউ এম জসিমউদ্দিন, হুমায়ুন কবির, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আব্দুল ওয়াদুদ, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আবুল হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের এনায়েত হোসেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নীল রতন সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়াহিদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের আবুল কালাম খান।