২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলো সংলাপ চালিয়ে যাবে: যুক্তরাজ্যের আশাবাদ

অবাধ ও নিরপেক্ষভাবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার লক্ষ্যে একটি অভিন্নক্ষেত্রে না পৌছানো পর্যন্ত দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংলাপ চালিয়ে যাবে বলে যুক্তরাজ্য (ইউকে) আশাবাদ ব্যক্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

যুক্তরাজ্যের ট্রেজারির চিফ সেক্রেটারি স্টিফেন টিম সোমবার সাংবাদিকদের বলেন, আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অব্যহত থাকবে এবং পারস্পারিক আস্থা অর্জনে তা সহায়তা করবে।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে তার ধানমন্ডির বাসভবনে প্রায় এক ঘন্টাব্যাপী বৈঠক শেষে বের হওয়ার সময় টিম আরো অশাপ্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপ বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে।

এ সময় ঢাকায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, অবাধ ও নিরপেক্ষভাবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার লক্ষ্যে একটি অভিন্নক্ষেত্রে না পৌছানো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অব্যহত থাকবে বলে তারা আশা করছেন।

তত্ত্ববধায়ক সরকার ব্যাবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী আওয়ামী লীগের মধ্যে সংলাপের জন্য সবকিছু যখন প্রস্তুত তখন ব্রিটিশ উর্দ্ধতন কর্মকর্তারা এই মন্তব্য করলেন।

সংলাপে বসার জন্য বিএনপি মঙ্গলবার দিন ধার্য করার প্রস্তাব দিয়েছে।

তবে আওয়ামী লীগ সোমবার রাতে সংলাপের তারিখ ও স্থানের বিষয়ে তাদের সিধান্ত নেবে।