২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে ডাক্তার অপহরণের চেষ্টা ব্যর্থ

–নগরীর ধানমন্ডি এলাকায় রোববার এক ডাক্তারের চেম্বারে প্রবেশ করে তাকে অপহরণের চেষ্টা করে কয়েক যুবক। কিন্তু এলাকবাসীর বাধার মুখে যুবকরা পালিয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 10:44 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে কয়েক যুবক মোটরসাইকেলে করে এসে ডাক্তার আবদুর রউফ এর চেম্বারে (বাড়ি-২৩, রোড-৩) প্রবেশ করে তাকে অপহরণের চেষ্টা চালায়। ডাক্তার রউফের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে রমজান নামে এক যুবককে আটক করে। অপর যুবকরা পালিয়ে যায়।

পুলিশ বিস্তারিত কোন কিছু জানায়নি।