আযানের সময় বক্তব্য দিয়ে সমালোচনার মুখোমুখি মুজাহিদ
আযানের সময় বক্তৃতা বন্ধ না করা এবং বক্তৃতার শেষে জয় জলঢাকাবাসী উল্লেখ করায় সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
শনিবার দুপুরে নীলফামারীর জলঢাকা হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার সময় পাশে জলঢাকা থানার মসজিদে আযান হচ্ছিলো। আযানের সময় বক্তৃতা বন্ধ না করে অব্যাহত রাখায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, ধর্ম নিয়ে তারা রাজনীতি করেন, কিন্তু ধর্ম মানেন না। এই বক্তৃতার শেষাংশে তিনি জয় জলঢাকাবাসী উল্লেখ করে বিদায় নেয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন দলীয় নেতাকর্মীরাও।
