ঢাবি’র কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হলেও নতুন নিয়োগ হয়নি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ পরেও নতুন নিয়োগ দেওয়া হয়নি।
জানা যায়, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসানের শেষ কার্যদিবস ছিল ২১ জানুয়ারি । এরপর তার সময়সীমা নতুন করে আর বাড়ানো হয়নি। ফলে কোষাধ্যক্ষবিহীন চলছে ঢাবি’র কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা যায়, কোষাধ্যক্ষ পদে নিয়োগের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ জোর তদ্বির চালাচ্ছেন।
মূলত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একজনকে সুপারিশ করার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি নিয়োগ দেওয়া হয়। একজন কোষাধ্যক্ষের মেয়াদ চার বছর।
