৫ ফেব্রুয়ারির লংমার্চে বাধা এলে মোকাবিলা করুন: নেতা - কর্মীদের প্রতি ১৪ দল
আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা লংমার্চ কর্মসূচিতে সরকার বাধা দিলে তা মোকাবিলা করার জন্য ১৪ দলের কেন্দ্রীয় নেতারা দলের নেতা -কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।
সারাদেশ থেকে ‘চলো চলো, ঢাকা চলো’ স্লোগানে ওইদিন ঢাকায় লাখো মানুষের সমাগম ঘটিয়ে রাজধানী অচল করে দেওয়ার কর্মসূচি সর্বাতœভাবে সফল করার জন্যও তারা সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাদের সঙ্গে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সভা থেকে এই আহ্বান জানানো হয়। কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতারা মাঠ পর্যায়ের নেতাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিক - নির্দেশনাও দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় মাঠ পর্যায়ের নেতারা লং মার্চে সরকার কোনো রকম বাধা সৃষ্টি করলে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আনুরোধ জানান।
নেতৃবৃন্দ জানান, সরকারের প্রতি অনাস্থা জানাতে, তথা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশ থেকে ঢাকায় আসা সর্বস্তরের মানুষের মিছিল ওইদিন বিক্ষুব্ধ জনতার মহাসম্মেলনে পরিনত হবে। জমায়েতের কেন্দ্রবিন্দু হবে পল্টন ময়দান।
সভায় ৫ ফেব্র“য়ারি লং মার্চের রুট ম্যাপ ঘোষণা করা হয়। এতে নেতৃবৃন্দ এই কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
দেশের সীমান্তবর্তী পাঁচটি অঞ্চল থেকে এ লং মার্চ শুরু হবে। ২ ফেব্রুয়ারি উত্তবঙ্গের ১৬ টি জেলার নেতা কর্মীরা সীমান্ত এলাকা তেতুঁলিয়া থেকে শুরু করে ৪ ফেব্র“য়ারি টঙ্গিতে অবস্থান নেবেন। পরদিন ৫ ফেব্র“য়ারি সকালে তারা রাজধানী অভিমুখে যাত্রা করবেন।
দক্ষিণাঞ্চলের লং মার্চ ২ ফেব্র“য়ারি বরগুনা থেকে শুরু হবে। ৪ ফেব্র“য়ারি মাওয়ায় জমায়েত হয়ে ৫ ফেব্র“য়ারি তারা ঢাকায় আসবেন।
সিলেট অঞ্চলের লং মার্চ ২ ফেব্র“য়ারি সিলেট থেকে শুরু হয়ে নেতা -- কর্মীরা ৪ ফেব্র“য়ারি নরসিংদীতে অবস্থান নেবেন।
চট্টগ্রাম থেকে লং মার্চ শুরু হবে ৩ ফেব্র“য়ারি। ওই রুটের নেতা -- কর্মীরা পরদিন ৪ ফেব্র“য়ারি কুমিল্লায় জমায়েত হয়ে ৫ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছবেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়–য়া, মফিজুল ইসলাম খান কামাল, আজিজুল ইসলাম খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ (ইনু) ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এরআগে গত ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাদের সঙ্গে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়।
