২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হরতালের ২য় দিন অতিবাহিত হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে হতাহতের ঘটনার প্রতিবাদ ও গোলাম রাব্বানীসহ পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির তিন নেতার মুক্তির দাবিতে আহুত অনির্দিষ্টকালের হরতালের দ্বিতীয় দিন পালিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সূত্র জানায়, ঘটনার ষষ্ঠ দিনেও উত্তেজিত জনতার ক্ষোভ কমছে না। হরতালের দ্বিতীয় দিনেও কানসাট এলাকার দোকানপাট বন্ধ ছিল।

শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যানবাহন চলাচল করলেও চাঁপাইনবাবগঞ্জ-সোনাসমজিদ মহাসড়কের প্রায় নয় কিলোমিটার রাস্তা গাছ ফেলে অবরোধ করায় সোনামসজিদ স্থলবন্দরের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

উত্তেজিত জনতা শিবগঞ্জ-খাসেরহাট রোডে মনাকষা এলাকায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।