২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দোহার থানা পুলিশের দায়ের করা একটি মামলায় ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত শুক্রবার বিশিষ্ট শিল্পপতি ও বেক্সিমকোর ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

পুলিশের দায়িত্ব পালনে বাধাদান, দাঙ্গা-হাঙ্গামা ও ভাংচুরের অভিযোগে ২০০৫ সালের ১৫ আগস্ট বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে দোহার থানার সাব ইন্সপেক্টর (এস আই) মাসুদর রহমান খানের দায়ের করা একটি  মামলার প্রেক্ষিতে আদাল এ আদেশ দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোহার আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে পুলিশের সহায়তায় বিএনপির কর্মীরা হামলা চালালে প্রতিবাদে আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরে ভাংচুর করে।

এ ঘটনার পর এসআই মাসুদুর রহমান ওই মামলাটি দায়ের করেন।

তবে মামলার প্রাথমিক তথ্য প্রতিবেদনে (এফআইআর) সেসময় সালমান এফ রহমানের নাম উল্লেখ ছিল না। কিন্তু ২০০৫ সালের ৩০ ডিসেম্বর পুলিশ সালমান এফ রহমানসহ ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

এর প্রেক্ষিতে ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত শুক্রবার সালমান রহমান ও অপর ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, যদিও মামলার এফআইআর-এ তাদের নাম উল্লেখ ছিল না।

সালমান এফ রহমানের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে তাকে হয়রানি করার উদ্দেশ্যে ব্যারিস্টার নামজুল হুদা পুলিশকে প্রভাবিত করে সালমান রহমানের নাম অন্তভর্ুুক্ত করে দিয়েছেন।