২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রখ্যাত রাজনীতিবিদ খান আব্দুল ওয়ালি খানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শোক প্রকাশ

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ সংগ্রামী জননেতা ন্যাপ এর প্রতিষ্ঠাতা সভাপতি খান আব্দুল ওয়ালি খানের মৃত্যুতে সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দেশের বিভিন্ন রাজনীতিবিদ এবং রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

শেখ হাসিনা শুক্রবার এক শোক বিবৃতিতে বলেন, আব্দুল ওয়ালি খান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে নিরস্ত্র বাঙ্গালীর  উপর পাকিস্তানের হামলা এবং ইয়াহিয়া নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি বলেন, খান আব্দুল ওয়ালি খানের মৃত্যুতে আমরা একজন বরেণ্য রাজনীতিবিদকে হারিয়েছি। তিনি বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ট বন্ধু ছিলেন”

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে  ওয়ালি খানের মুত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের শোক সন্তপ্ত পরিবার-পরিজন, সমর্থক-শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান। বিবৃতিতে পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে এবং এদেশে প্রগতিশীল আন্দোলন গড়ে তোলায় খান আব্দুল ওয়ালি খানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ এক বিবৃতিতে এ প্রবীণ রাজনীতিকের  মৃতুতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, পাকিস্তানের নেতা হয়েও বাঙালি জাতয়িতাবাদী সংগ্রাম-স্বাধীনতা সংগ্রাম এবং ৭১ সালের বাঙালি জাতির উপর পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ওয়ালি খানের সাহসী ভুমিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও শান্তি প্রতিষ্ঠার জন্য তার সাহসী উচ্চারণ ভবিষ্যতের দিক নির্দেশক হিসেবে কাজ করবে। তারা ওয়ালি খানের শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাম গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স শুক্রবার এক বিবৃতিতে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক আব্দুল ওয়ালি খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, এই উপমাহদেশে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীল আন্দোলনে ওয়ালি খানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।