২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শাহ্ এএমএস কিবরিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক অর্থমন্ত্রী, প্রখ্যাত কূটনীতিক ও আওয়ামী লীগ নেতা শাহ্ এএমএস কিবরিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার শোকাবহ পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বিকেলে মরহুমের ধানমণ্ডির বাসায় কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক এমপি, বেগম মতিয়া চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এএসকে সাদেক, শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক  সৈয়দ জাফর সাজ্জাদ, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমসহ রাজনীতিবিদ এবং সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া সরকার দলীয় চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন অনুষ্ঠানে যোগ দেন। 

এর আগে সকালে আব্দুল জলিল এমপিসহ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বনানী গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। দলীয় নেতৃবৃন্দ, পরিবার সদস্য ছাড়াও আতœীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে সেখানে মোনাজাত করেন।

মরহুমের বাসভবনের দেয়ালে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এছাড়া শাহ্ এএমএস কিবরিয়ার প্রথম মুত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। দলীয় সভানেত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কিবরিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

প্রখ্যাত রাজনীতিক শাহ্ এএমএস কিবরিয়া গত বছরের ২৭ জানুয়ারি তার নির্বাচনী এলাকা হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আয়োজিত জনসভায় অংশগ্রহণ শেষে দু®কৃতিকারীদের গ্রেনেড হামলায় নিহত হন।