নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহ্ এএমএস কিবরিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ্ এএমএস কিবরিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।
আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকালে বনানী গোরস্তানে মরহুমের মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। দলীয় নেতৃবৃন্দ, পরিবার সদস্য ছাড়াও আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্তার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
বিকেলে মরহুমের ধানমণ্ডির বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া শনিবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এ দু’টি অনুষ্ঠানে অংশ নেবেন।
এছাড়াও হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে কিবরিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
প্রখ্যাত রাজনীতিক শাহ্ এএমএস কিবরিয়া গত বছরের ২৭ জানুয়ারি তার নির্বাচনী এলাকা হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আয়োজিত জনসভায় অংশগ্রহণ শেষে দু®কৃতিকারীদের গ্রেনেড হামলায় নৃশংসভাবে নিহত হন।
