ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল চলাকালে স ম.জাকারিয়ার কুশপুত্তলিকা দাহ
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো রোববার হরতাল চলাকালে নব নিযুক্ত নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার কুশপুত্তলিকা দাহ করেছে।
হরতাল চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জেলা সদরের লোকনাথ ময়দানে স ম জাকারিয়ার কুশপুত্তলিকা দাহ করে। এসময় তারা ব্রাহ্মণবাড়িয়ায় স ম জাকারিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করে।
এঘটনার পর পরই জেলার কাজী পাড়ায় জাকারিয়ার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে হরতাল চলাকালে হরতালের সমর্থনে জেলা আইনজীবী সমিতির বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ থেকে অবিলম্বে স ম.জাকারিয়ার পদত্যাগ দাবি করা হয়।
