সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার খবর সঠিক নয়: ইসি
ভোটার তালিকায় সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় উদ্দেশ্য প্রনোদিত ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছে।
ইসি সচিবালয় থেকে রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নির্বাচন কমিশন একটি সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে নারী - পুরুষ ধর্ম - গোত্র বর্ণ নির্বিশেষে সকলেই যাতে ভোটার তালিকাভুক্ত হন সে ব্যবস্থা গ্রহণ করেছে।
এতে বলা হয়, ভোটার হওয়ার যোগ্যতা অনুযায়ী যারা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ১৮ বছর বা তদুর্দ্ধ, যারা উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত নয়, এমন সকলেই ভোটার হতে পারবেন।
বিজ্ঞতিতে আরো দাবি করা হয় যে, নির্বাচন কমিশনের ভোটার কালিকা সংক্রান্ত বিভিন্ন পরিপত্রে ও প্রচার সকল কার্যক্রমেই বিষয়টি প্রচার করা হয়েছে।
কারো নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে বা কারো যদি ভোটার তালিকা বিষয়ে কোন অভিযোগ থাকে তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা নির্বাচন অফিসার/ রেজিস্ট্রেশন অফিসার বা নির্বাচন কমিশনে আবেদন করতে পারেন এবং আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
