২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি এবং নুতন দুজন ইসি’র নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম শনিবার প্রধান নির্বাচন কমিশনার এবং নুতন নিয়োগ পাওয়া দু’ নির্বাচন কমিশনের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, আগামী নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত করার জন্যে অবিলম্বে এ নিয়োগ বাতিল করা উচিত।

তিনি অভিযোগ করে বলেন, সরকার অতি পরিকল্পিতভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনে অংশগ্রহন থেকে বিরত রাখতে তাদের নিয়োগ দিয়েছে।