২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদার নেতৃত্বাধীন বিজেএএফ’র জাতীয় কাউন্সিল বৃহস্পতিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন অংশের জাতীয় কাউন্সিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বিজেএএফ সূত্র জানায়, কাউন্সিলের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সূত্র আরও জানায়, বিজেএএফ’র ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বিদ্রোহী গ্রুপ এ কাউন্সিলে অংশ নেবে না।

বিজেএএফ’র আহ্বায়ক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা কাউন্সিলে সভাপতিত্ব করবেন। এতে সকল জেলার আইনজীবী সমিতির নেতারা অংশ নেবেন বলে যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়।