২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ জানুয়ারি পল্টন বোমা হত্যাকাণ্ডের পঞ্চম বার্ষিকী

২০ জানুয়ারি পল্টন বোমা হত্যাকাণ্ডের পঞ্চম বার্ষিকী। ২০০১ সালের এই দিনে পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা বোমা হামলা করে। আজো এই হত্যাকাণ্ডের বিচার হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 05:20 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

দিবসটি পালনে সিপিবি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ২০ জানুয়ারি পল্টন ময়দানে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবে। পুষ্পস্তবক অর্পণ করে বোমা হামলায় নিহত হিমাংশু, হাসেম, মজিদ ও মোক্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। এছাড়া বিকাল ৩ টায় মুক্তাঙ্গনে আয়োজন করা হবে জনসভার। 

সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম মঙ্গলবার এক বিবৃতিতে পল্টনের বোমা হামলাসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।