২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনে কে যোগ দিচ্ছেন সেটা কোনও বিষয় নয়: মুন্সেফ আলী

আরও দুইজন নতুন নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারটিকে ‘সম্পূর্ণ স্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার মুন্সেফ আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সোমবার বিচারপতি মাহফজুর রহমান এবং সম জাকারিয়াকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন। এ নিয়োগ প্রসঙ্গে মুন্সেফ আলী বিডিনিউজকে বলেন, এ নিয়োগের ব্যাপারে আমি শুনেছি।

তিনি বলেন, নির্বাচন কমিশনে কাকে নিয়োগ দেওয়া হল সেটা আদৌ কোনও বিষয় নয়। আমরা সংবিধান ও নির্বাচন কমিশনের আদর্শ রক্ষায় শপথ নিয়েছি। আমরা নির্বাচন কমিশনের ভাবমূর্তি সমুন্নত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।

এছাড়া  ভোটার তালিকা প্রসঙ্গে হাইকোর্টের রায়কেও সমুন্নত রাখার চেষ্টা করা হবে বলে মুন্সেফ আলী জানান।

আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার তালিকা প্রণয়ন ও অন্যান্য ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ এবং অপর দুই নির্বাচন কমিশনার এমএম মুন্সেফ আলী ও একে মোহাম্মদ আলীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। প্রধান নির্বাচন কমিশনারের সাথে হাইকোর্টের দেওয়া আদেশ ও নির্দেশনার ব্যাপারে গত দুই দিন ধরে আলোচনার চেষ্টা চালিয়েও তারা ব্যর্থ হন।

হাইকোর্টের আদেশের পর থেকে প্রধান নির্বাচন কমিশনার অফিস করছেন না। সংশ্লিষ্ট সূত্র জানায় অসুস্থতার কারণে তিনি অফিস করছেন না।

নির্বাচন কমিশনের বৈঠকের ব্যাপারে জানতে চাইলে মুন্সেফ আলী বলেন, বৈঠকের ব্যাপারে আমি কিছু জানি না।