জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন ১৯ জানুয়ারি
যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) ১৯ জানুয়ারির সম্মেলন সফল করে তোলার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. খোরশেদ আলমের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
বৈঠকে সম্মেলন উপলক্ষ্যে যে স্যুভেনির প্রকাশিত হবে তার জন্য জেলা বিজেএএফ’র সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে দ্রুত ছবি ও লেখা পাঠানোর অনুরোধ করা হয়।
বৈঠকে অর্থ, অভ্যর্থনা, প্রকাশনা ও জনসংযোগ, স্যুভেনির প্রকাশ, মঞ্চসজ্জা, আইনশৃঙ্খলা, সংস্কৃতি, গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত উপকমিটি গঠন করা হয়।
বৈঠকে অন্যান্যের বিজেএএফ’র সুপ্রিম কোর্ট শাখার সদস্যসচিব ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম কিবরিয়া ও গোলাম মো. চৌধুরী আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাড. জলিল আখতার এলাহী, অ্যাড. বোরহান উদ্দিন, অ্যাড. মহসিন মিয়া উপস্থিত ছিলেন।
