২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা প্রণয়নে তথ্য সংগ্রহ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে ১ জানুয়ারি ২০০৬ থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ এগিয়ে চলছে। তথ্য সংগ্রহের কাজ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 02:25 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এই তথ্য সংগ্রহের কাজের পাশাপাশি সুপারভাইজার ও সহকারি রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক যাচাই-বাছাইয়ের কাজও চলবে।

তথ্য সংগ্রহের জন্য সংগ্রহকারীগণ একাধিকবার ভোটারদের বাড়ি যাচ্ছেন। কেউ যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন সেজন্য ভোটার হওয়ার যোগ্য সকলকে নির্ধারিত সময়ে বাড়িতে থাকতে বা কখন থাকবেন তা তথ্য সংগ্রহকারীদেরকে জানিয়ে রাখার অনুরোধ করা হয়েছে।

কোন ভোটার সম্পর্কে তথ্য সংগ্রহ করা না হয়ে থাকলে তারা সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচন অফিসার অথবা উপজেলা/থানা নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করে সঠিক তথ্য দিয়ে ভোটার হতে পারবেন।