শেখ হাসিনা হজ্ব করতে বুধবার মক্কা যাচ্ছেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে বুধবার মক্কা যাচ্ছেন।
দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, শেখ হাসিনা বুধবার বিকেলে সৌদি এয়াওয়েজ’র একটি ফ্লাইটযোগে মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজ্ব শেষে ১৪ জানুয়ারি তার দেশে ফেরার কথা।
দেশ ও জাতির অগ্রগতি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করবেন তিনি।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে সৌদি আরব যাবেন। এছাড়া তার চারজন নিকাতœীয়ও সঙ্গে যাচ্ছেন।
