২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদী সাহেবরা ধর্ম ব্যবসায়ী, চরমোনাই পীর নন: ১৪৫ ওলামা

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমের বিরুদ্ধে জামাত নেতাদের বিষোদগারে ঢাকার ২২টি কওমী মাদ্রাসার ১৪৫ জন মুহতামিম ও মুহাদ্দিস নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 05:43 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

তারা বলেছেন, সাঈদী সাহেবরা ধর্ম ব্যবসায়ী, চরমোনাই পীর নন।

মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিল ও সমাবেশে সাঈদী সাহেবরা নারী নেতৃত্ব হারাম, পর্দা ফরজ ও গণতন্ত্রকে কুফরি হিসেবে মানুষকে নছিহত করতেন। কিন্তু ক্ষমতার লোভ ও জামাতের বিপুল পরিমাণ টাকা খেয়ে সাঈদী ও সোবহান সাহেবরা এখন ওই সবই জায়েজ করে দিয়েছেন। এর ফল তাদের খুব শিগগিরই ভোগ করতে হবে।

ওলামারা মওদুদিবাদী জামাত থেকে ধর্মপ্রাণ জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তারা ইসলামকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাতে চায়।