শ্রমিক নেতা চান্দু সর্দার গুরুতর অসুস্থ
জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাসান আলী চান্দু সর্দার গুরুতর অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন।
চান্দু সর্দার বর্তমানে বারডেমের ৬ষ্ঠ তলার ৬৩ নং ওয়ার্ডে ৬৪৮ নং বেডে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তির জন্যে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।
