২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণের পর নাইকোকে বহিস্কারের দাবি ঘোষণার মধ্য দিয়ে জাতীয় কমিটির লংমার্চ শেষ

১৩ দফা দাবি ঘোষণার মধ্য দিয়ে বুধবার তেল-গ্যাস খণিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির টেংরাটিলা অভিমুখে তিনদিনের লংমার্চ শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে : টেংরাটিলার অগ্নিকাণ্ডের জন্য দায়ি নাইকোর সাথে চুক্তি বাতিল, পূর্ণ ক্ষতিপূরণ আদায়ের পর নাইকোকে বহিস্কার ও শাস্তি, জাতীয় স্বার্থবিরোধী চুক্তির জন্য দায়ি মন্ত্রীসহ সংশ্লিষ্টদের শাস্তি প্রদান।

বুধবার সকালে রোড মার্চটি টেংরাটিলা পৌছায়। দুপুরে রোড মার্চে অংশগ্রহণকারিরা মিছিলসহ টেংরা বাজারে প্রবেশের চেষ্টা করে। একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ মিছিলকারিদের বাধা দেয় বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

পরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলকারিরা সেখানে এক সমাবেশে মিলিত হয়।

জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।