২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কমার্স কলেজের ছাত্র মোমিন হত্যা মামলা দ্রুত বিচার আইনে পরিচালনার দাবি

ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যার মূল আসামি ওসি রফিককে গ্রেফতার, বিচার ও ফাঁসিসহ হত্যা মামলা দ্রুত বিচার আইনে পরিচালনার দাবি জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বুধবার মানববন্ধন শেষে এক সমাবেশে কর্মসূচিতে ছাত্রলীগ (স্ব-ত) নেতৃবৃন্দ এ দাবি জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেলিম হোসেন সভাপতিত্ব করেন। অন্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, শরিফুল কবির স্বপন, আলী আহসান তরুণ, সাজ্জাদ হোসেন, হারুণ-অর-রশীদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মোমিন হত্যা মামলাটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর হত্যা মামলা মনিটরিং সেলের আওতায় বিশেষ মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে।

তারা মোমিনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।