২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন

২৮ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৫৯তম জন্মদিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

দলের নেতা কর্মীসহ শুভানুধ্যায়ীরা বুধবার শেখ হাসিনার বাসভবন সুধাসদনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মঙ্গলবার এক বিবৃতিতে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও বিশাল কর্মময় জীবনের সাফল্য কামনা করেছেন।