২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের বোমা হামলার হোতারা নিজামী সাঈদীদের সৃষ্টি

দেশব্যাপী ১৭ আগস্টের বোমা হামলার ঘটনার জন্য জামায়াতকে দায়ি করেছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

তিনি বলেছেন, বোমা হামলার হোতারা নিজামী সাঈদীদের সৃষ্টি। তাদের গ্রেফতার করলেই প্রকৃত হামলাকারিদের চিহ্নিত করা যাবে। আগে তাদের গ্রেপ্তার করুন।

শনিবার ভোলা নতুন বাজার চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছাদেক মিয়ার সভাপতিত্বে ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মুফতি আহমদউল্লাহ, হারুন অর রশিদ প্রমুখ।

চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামীর নীতি হলো দেশের হক্কানী ওলামাদের বিরোধিতা করা। জামায়াত স্বাধীন বাংলাদেশের ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে দেয়নি। তারা নিজেরা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে অন্যের উপর দোষ চাপাচ্ছে।

তিনি বলেন, সরকার বোমা হামলার নাটকে নিরীহ আলেম ও ইসা আন্দোলনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও নির্যাতন করছে।