২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার হরতালে পুলিশ জল কামান ব্যবহার করতে পারে

বিরোধীদল আহুত দিনব্যাপী হরতাল চলাকালে বুধবার নগরীতে অনাকাংখিত ঘটনা এড়াতে সরকার বিডিআর ও র‌্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থার প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, জঙ্গিদের শাস্তি এবং জোট সরকারের পতনের দাবিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারাদেশে এ হরতাল আহ্বান করেছে।

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হরতাল চলাকালে নারী ও বিরোধী দলীয সিনিয়র নেত্রীবৃন্দের সাথে সম্মানের সাথে আচরণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, হরতাল চলকালে অনাকাংখিত ঘটনা এড়াতে সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে এবং এবার হরতালে জল কামান ব্যবহার করা হতে পারে।

সোমবার ঊচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওযা হয়।

এ ব্যপারে ডিএপি কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানান, হরতাল চলাকালে আইনপ্রয়োগকারীরা কিভাবে আচরণ করবে সে ব্যাপারে রাজারবাগ পুলিশ লাইনে আমরা একটি বৈঠক করেছি। বৈঠকে পুলিশ সদস্যদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, হরতালের সময় নগরীর গুরুত্বর্পূণ স্থানে আট হাজারেরও বেশি পুলিশ সদস্য এবং ২১ প্লাটুন বিডিআর মোতায়েন করা হবে।

সূত্র জানায়, হরতাল চলাকালে র‌্যাব নগরীতে টহলের দায়িত্ব পালন করবে।