২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে বান্দরবানে গ্রেপ্তারকৃত মওলানাকে মালেককে জেলহাজতে প্রেরণ

১৭ আগস্টের ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে বান্দরবানে গ্রেপ্তারকৃত ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার পরিচালক আবদুল মালেককে জেল হাজতে পাঠানো হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বান্দরবানের প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট বিজয় কৃষ্ণ দেবনাথ আপাতত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

বোমা হামলার পর সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিদের কাছে প্রেরিত জামা’আতুল মুজাহিদীনের লিফলেট সম্বলিত খামের ওপর লেখা হস্তাক্ষরের সাথে মওলানা মালেকের হাতের লেখার হুবহু মিল থাকায় সোমবার দুপুরে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার(ডিজিএফআই) সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে বান্দরবানে মালেকই প্রথম গ্রেপ্তারকৃত ব্যক্তি।

গ্রেপ্তারকৃত মওলানা আবদুল মালেক ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা কমিটির সহ সভাপতি। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদকালে মওলানা মালেক নিজেকে সৌদি আরব ভিত্তিক ইসলামী এনজিও আল মুনতাদা’র একজন বেতনভূক কর্মচারি বলে দাবি করেছেন। এছাড়া মওলানা মালেক খাদেমুল ইসলাম বাংলাদেশ এর বান্দরবান শাখার সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ রেস্ট হাউজ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্বরত।