সুধারাণী দে’র মৃত্যুতে শেখ হাসিনার শোক
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের শরিয়তপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী অনল কুমার দে’র মাতা সুধারাণী দে’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি অপর এক বিবৃতিতে সুধারাণী দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
সুধারাণী দে দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার দুপুরে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
