২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের মৃত্যুতে শেখ হাসিনার শোক

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার হেডমাষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুল জব্বার দীর্ঘ রোগভোগের পর ৬২ বছর বয়সে বৃহস্পতিবার সকালে ঢাকায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ছেলে মেয়েসহ আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।