জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ
ডিজেল কেরোসিনসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়।
মুক্তাঙ্গনে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা অধ্যাপক আব্দুল হান্নান, নির্মল রঞ্জন গুহ, অধ্যক্ষ জাহাঙ্গীর বিশ্বাস, মতিউর রহমান মতি, গিয়াস উদ্দিন পলাশ, অ্যাডভোকেট তাপস পাল, অ্যাডভোকেট মঞ্জু নাজনীন উপস্থিত ছিলেন।
