কেশবপুর পৌর নির্বাচনে জোট প্রার্থী সামাদ জয়ী
যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে জোট সমর্থিত প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন চার হাজার ৯৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চার হাজার ৬শ’ ১৫ ভোট পেয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মিলন পেয়েছেন এক হাজার ৩৮ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
