২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬--৭ সেপ্টেম্বর দক্ষিণ--পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৬ ও ৭ সেপ্টেম্বর ৪৮ ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 12:38 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সূত্র জানায়, গত ২১ আগস্ট যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে সন্ত্রাসীদের হাতে শ্রমিক নেতা ওয়াহিদুজ্জামান প্রহৃত হন।

হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার, টার্মিনালকে সন্ত্রাসমুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ এ ধর্মঘটের আহবান জানিয়েছে।

ধর্মঘটের ফলে দক্ষিণ--পশ্চিমাঞ্চলের ১৮টি রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে শ্রমিক সূত্র জানায়।