২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস বিকৃতির জন্য আওয়ামী লীগকে দুষলেন মান্নান ভুঁইয়া

বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া দেশের ইতিহাস বিকৃতির জন্য প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে দায়ী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

নগরীর শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকালে দলের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি বলেন, বিএনপি ইতিহাস বিকৃত করে না। আওয়ামী লীগই দেশের ইতিহাস বিকৃত করেছে।

এলজিআরডি ও সমবায় মন্ত্রী আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মার্শাল ল’ জারি করেন নি। আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ দেশে মার্শাল ল’ জারি করেছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেরাই তাদের নেতা শেখ মুজিবকে হত্যা করেছে। ১৯৭৫ সালে সিপাহী-জনতা বিদ্রোহের প্রেক্ষাপটে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন।

বিএনপির সাংস্কৃতিক অঙ্গ সংগঠন জাসাস আয়োজিত প্রদর্শণীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমএ মালেক।

প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে আটটা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল নোমান, আমানুল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আব্দুস সালাম প্রমুখ।