সংসদের সংরক্ষিত আসনে জাপা (এরশাদ) প্রার্থী মেরিনা, রাজিয়া
জাতীয় পার্টি (এরশাদ) সংসদের মহিলা আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে।
জাপা’র বনানী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়ার পর পার্টির পার্লামেন্টারি বোর্ড জাপা ভাইস চেয়ারম্যান মেরিনা রহমান এবং সাবেক এমপি রাজিয়া ফয়েজকে প্রার্থী ঘোষণা করে।
ছয় সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির সিনিয়র নেতা রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, এমএ সাত্তার এবং সাধারন সম্পাদক রুহুল আমির হাওলাদার সাক্ষাতকার নেন।
