২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে শায়খ আব্দুর রহমানের মাদ্রাসায় আটকা পড়ে আছে ছয় শিশু ছাত্র

শায়খ আব্দুর রহমান প্রতিষ্ঠিত জামাপুর সদর উপজেলার তিতপাল্লা ইউনিয়নের চরশী খলিফা পাড়া আল মদীনা ইসলামিক ক্যাডেট মাদ্রাসায় আটকা পরে মানবেতর জীবন যাপন করছে ১০ থেকে ১৪ বছর বয়সী ছয় মাদ্রাসা ছাত্র।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 11:23 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

১৭ আগস্ট দেশ জুরে বোমা বিস্ফোরণের ঘটনার পর এ মাদ্রাসার শিক্ষকরা উধাও হয়ে যায়। অন্য ছাত্ররাও চলে গেছে। মাদ্রাসা ও মসজিদে তালা ঝুলছে।

গত ২১ আগস্ট তালাবদ্ধ মাদ্রাসায় গিয়ে দেখা যায়, একটি কক্ষে ময়মনসিংহ জেলার ফুলপুরের দেহাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাইম হোসেন, শেরপুরের ঝিনাইগাতীর ধানশাইলের আব্দুর রশিদের পুত্র শাহীন, জামালপুরের সৌদি আরবে চাকরিরত ইসলামপুরের চিনাডুলী গ্রামের দুলাল মিয়ার ছেলে মাজারুল ইসলাম, ঘোড়াধাপ ইউনিয়নের শহিদুল্লার ছেলে রাকিব, হরিদ্রাটার মজুমিয়ার ছেলে আল মোমিন, মাদারগঞ্জের মুকুন্দবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল খালেক।

অন্যরা চলে গেলেও তারা যেতে পারেনি। বাড়ি থেকে কেউ তাদের নিতেও আসেনি। খাবারও প্রায় শেষ। এ অবস্থায় পুলিশ, সংবাদিক ও গোয়েন্দা সংস্থার লোকজনের আসা যাওয়া জিজ্ঞাসাবাদের মুখে তারা তটস্থ রয়েছে।