২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান মুজাহিদদের উপস্থিতিতে বরিশালের ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সম্মেলন অনুষ্ঠিত

আফগান মুজাহিদদের উপস্থিতিতে বুধবার বিকেলে বরিশালের অশ্বিনী কুমার মিলনায়তনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি ফজলুল হক আমিনী।

সম্মেলনে দেশব্যাপী বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে মাদ্রাসা ও মসজিদের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয।

১৭ আগস্টের বোমা বিস্ফোরণের পর সরকারের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের আফগান মুজাহিদদের যে তালিকা তৈরি করে, তাতে বরিশালের ২৮ জন রয়েছে। এদের মধ্যে বুধবারের সম্মেলনে উপস্থিত ছিলেন মাহমুদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা তাজুল ইসলাম আশ্রাফী, মওলানা নজরুল ইসলাম, মুফতি শিব্বির আহমদ, মাওলানা আ. রহমান, মুফতি রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া সম্মেলনে বাস্তবায়ন কমিটির জেলা শাখার সভাপতি মাওলানা রহুল আমীনের সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। গোয়েন্দা সূত্র জানিয়েছে, বোমা বিস্ফোরণের পর একাধিকবার তারা তার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাকে পাননি।

গোয়েন্দা সংস্থার সূত্র আরও জানিয়েছে, বরিশালের ২৮ জন আফগান মুজাহিদ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় কর্মরত আছেন। গোয়েন্দারা বরিশালের জঙ্গি তৎপরতার জন্যে ১৮টি মাদ্রাসাকে চিহ্নিত করে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।