আইভি রহমানের রূহের মাগফেরাতে বুধবার মিলাদ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জিল্লুর রহমান এক বিবৃতিতে জানান, গত বছর ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের রূহের মাগফেরাতের জন্য ২৪ অগাস্ট বুধবার বাদ আছর মিলাদ ও দোয়া আয়োজন করা হয়েছে।
জিল্লুর রহমান তার গুলশানস্থ আইভি কনকর্ড সড়ক-১০৮, বাড়ি-২২ গুলশান এভিনিউতে মিলাদে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও শুভনুধায়ীসহ আত্মীয়-স্বজনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
