বোমা বিস্ফোরণের ঘটনায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানিয়েছেন নিজামী
ক্ষমতাসীন চারদলীয় জোটের শরীক জামায়াতে ইসলামীর আমীর ও শিল্পমন্ত্রী মওলানা মতিউর রহমান নিজামী ১৭ আগস্ট বুধবার সারাদেশে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় কূটনীতিবিদসহ সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।
বায়তুল মোকাররমের উত্তর গেটে সোমবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগর কমিটি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। মহানগর কমিটির আমির মমিনুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ কামারুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মজিবুর রহমান প্রমুখ।
সমাবেশে নিজামী আরও বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ ও ইসলাম বিরোধী শক্তি ১৭ আগস্ট ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
রাজনীতিবিদদের ‘বোমা খেলার’ প্রবনতা ‘রুগ্ন রাজনীতির লক্ষণ’ বলে উল্লেখ করে তিনি তা বন্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘আল্লাহর ওয়াস্তে দায়িত্বশীল কথা ও আচরণ করুন’।
সমাবেশে নিজামী দাবি করেন, বাংলাদেশে ইসলামিক দলের নামে কোন জঙ্গী তৎপরতা নেই। ধর্মের নামে যারা সন্ত্রাসী তৎপরতাÍ সঙ্গে যুক্ত বিশ্বব্যাপী তারা ইসলাম থেকে বাতিল বলে গণ্য।
নিজামী জামাআতুল মুজাহিদীনকে তথাকথিত ইসলামী সংগঠন হিসেবে উল্লেখ করেন এবং বোমা বিস্ফোরণের স্থল থেকে উদ্ধারকৃত লিফলেট নিয়ে একটি কুচক্রী মহল নোংরা খেলায় লিপ্ত বলে অভিযোগ করেন।
