২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার প্রতিবাদে ২৮ আগস্ট বিএনপির দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি

দেশব্যাপি সিরিজ বোমা হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ক্ষমতাসীন দল বিএনপি আগামী ২৮ আগস্ট দেশব্যাপি উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সোমবার মুক্তাঙ্গনে বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশ থেকে তিনি আগামী ২৮ আগস্টের প্রতিবাদ সমাবেশ ও মিছিলে যোগ দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।