শহীদ পরিবার সদস্যরা সোমবার শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন
গত বছরের ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের সদস্যরা সোমবার আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, নিহত ২৪টি পরিবারের সদস্যরা সকাল ১১টায় সুধাসদনে সাক্ষাৎ করতে আসবেন।
