২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা নিখিলকে মুক্তি দিন: আব্দুল জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি হরতাল চলাকালে ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খানসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ হরতাল চলাকালে রাজনৈতিক নেতা কর্মীদের ওপর অমানবিক নিপীড়ণ নির্যাতনের মাধ্যমে জোট সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু জনতার রুদ্ররোষে তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।